রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

 সাতক্ষীরা আদালতে বিচারক, জনবল এবং অবকাঠামগত সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রবিবার সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আমরা এখানকার বিচার বিভাগের স্থানীয় সমস্যা শুনেছি, এসব সমস্যা সমাধানের পথ কি তার সুপারিশ শুনেছি, এ থেকে উত্তরণের পথ কি সে সিদ্ধান্ত নেব।

এর আগে মন্ত্রী সাতক্ষীরার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।

মতবিনিময় সভায় আইন মন্ত্রী সীমান্ত জেলা হিসেবে সাতক্ষীরাকে মাদক মুক্ত করার আহবান জানান। তিনি বলেন, দ্রুত বিচারের জন্য সামারি ট্রায়াল করতে হবে। মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

মন্ত্রী বিচার প্রার্থীদের দ্রুত বিচার প্রাপ্তিতে মামলা নিষ্পত্তির হার বাড়ানোর আহবান জানিয়ে বিচারকদের কর্মঘন্টাকে সঠিকভাবে কাজে লাগানোর আহবান জানান। তিনি আরো বলেন, লিগ্যাল এইডকে জনবান্ধব করতে হবে। মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে মামলা জট কমাতে হবে।

স্থানীয় বিচারকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী আরো বলেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হবে। প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দ করা হবে। সাতক্ষীরায় নতুন যে ২৩টি কোর্ট সৃজন করা হয়েছে অতি দ্রুত সেখানে বিচারক এবং স্টাফ নিয়োগ দেয়া হবে।

পরবর্তীতে মন্ত্রী সাতক্ষীরা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্যগণ, জেলা বিএনপির সভাপতি সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী সমাজ উপস্থিত থেকে জেলার সার্বিক সমস্যা তুলে ধরেন। বিকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমির আরো একটি দলীয় মিটিংএ যোগদান করার কথা রয়েছে মন্ত্রীর

Tag
আরও খবর