রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

সাতক্ষীরার তালায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদে দুই ভাই প্রাথমিকের শিক্ষক, জেলা প্রাথঃ শিক্ষা অফিসারের বিভাগীয় মামলা দায়ের

সাতক্ষীরার তালা উপজেলার দুই প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে ভূয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহারে শিক্ষকতার চাকুরী গ্রহনের বিষয়টি প্রকাশ পাওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর বিভাগীয় মামলা দায়ের করেছে। তালার ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকুরী গ্রহন করা দুই প্রাথমিকের শিক্ষক আপন দুই ভাই। বিভাগীয় মামলা সূত্রে জানাগেছে তালা উপজেলার ললিত মোহন সাহার দুই পুত্র সরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বীরেন্দ্র নাথ সাহা ও আসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতাপ কুমার সাহা দুই সহোদর তাদের পিতা ললিত মোহন দাসের নামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইস্যুকৃত সাময়িক সনদ নং ১৪৮৬০ তারিখ ১৯/০৪/২০০৩ সনদটি ভূয়া এবং উক্ত সনদের বুনিয়াদে তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুযোগ লাভ করে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন স্বাক্ষরিত বিভাগীয় মামলায় উলে­খ করা হয়েছে। যেহেতু ললিত মোহন সাহা এর সাময়িক সনদটি সঠিক নয় এবং তার অন্য কোন স্বীকৃত প্রমান না থাকায় তাকে প্রত্যায়ন না করায় প্রমানিত হয়, বিধায় প্রমান হয় অসত্য তথ্য প্রদান এবং ভূয়া মুক্তিযোদ্ধা সনদ দাখিল করে নিয়োগ লাভ করা হয়েছে। উপরোক্ত কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা ২০১৮ ৩ (খ) ও ৩ (ঘ) উপবিধি অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির আওতাভূক্ত অপরাধ। উলি­খিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) ও ৩ (ঘ) উপবিধি অনুযায়ী অসদাচরণ ও দুর্ণীতি পরায়নের অভিযোগে অভিযুক্ত করা হলো এবং উক্ত বিধিমালার ৪ (৩) (ঘ) উপবিধি অনুযায়ী কেন চাকরি হতে বরখাস্ত করা হবে না অভিযোগ নামা প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে তার সন্তোষজনক জবাব লিখিতভাবে জানানোর জন্য দুই সহোদরকে নির্দেশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

Tag
আরও খবর