কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শাজাহানপুরে ২য় দফায় অবরোধ সমর্থনে বিএনপির মিছিল

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সকাল-সন্ধ্যা ২য় দফার অবরোধের প্রথম দিনে বিক্ষোভ মিছিল করেছে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি।

রবিবার (০৫ নভেম্বর) সকাল ৮টায় নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই বিক্ষোভ মিছিল করে। 

মিছিলটি ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে নয়মাইল বাসস্ট্যান্ডে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়ে গাড়ি ভাঙচুর শুরু করলে সেখানে শাজাহানপুর থানা পুলিশ উপস্থিতি হয়। পুলিশের উপস্থিতি দেখে বিএনপি নেতাকর্মীরা মহাসড়ক ছেড়েদিয়ে চলে যায়। 

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, বিএনপি নেতা আব্দুল হাকিম, ইদ্রিস আলী সাকিদার, আতাহার আলী কাইয়ুম, রেজাউল করিম রেজা সহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag
আরও খবর