কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সারিয়াকান্দিতে স্পার বাঁধ ভাঙ্গন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার( ৩১ আগষ্ট) দুপুরে বন্যা পরিস্থিতি ও হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া স্পার-২ বাঁধ ভাঙ্গন কবলিত এলাকা সমুহ পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম সহ স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। এ সময় জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম ভাঙ্গন রোধ সহ স্থায়ী ব্যবস্থা গ্রহণ ও বন্যার্ত মানুষদের মাঝে সরকারি সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান।
উল্লেখ্য, গত ৩০ আগষ্ট মধ্যরাতে সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া স্পার এর পশ্চিম অংশে ভাঙন দেখা দিলে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।
স্থানীয়রা বলছেন, হাসনাপাড়া স্পার-২ এ ভাঙ্গনের জন্য বালু দস্যুরা দায়ী। বালুবাহী ট্রাক যাতায়াতের সুবিধার্থে গোড়ার সি সি ব্লক সরিয়ে রাখা হয়। এছাড়াও স্লোব কেটে বালুবাহী ট্রাক যাতায়াতের রাস্তা তৈরী করা হয়। তারা অভিযোগ করে বলেন এসব কারণেই হাসনা পাড়া স্পারের ভাঙ্গন দেখা দিয়েছে।

Tag
আরও খবর