কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সারিয়াকান্দিতে হেরোইনসহ স্বামী-স্ত্রী আটক

বগুড়ার সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযানে রেশমা বেগম (২৬) ও মিঠুন ওরফে লিটন (৩০) দুজনকে  হেরোইন সহ আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।


সারিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর, ২০২২ (বৃহস্পতিবার) বেলা ১২.২০ ঘটিকায় বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বিপিএম এর নির্দেশনায় বগুড়া জেলাকে মাদক মুক্ত, চুরি, ছিনতাই রোধের প্রত্যয়ে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী  ও সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তীর নেতৃত্বে এসআই গোলাম রসুল সঙ্গীয় এসআই খোকন চন্দ্র দাস, এসআই মাহাবুব হাসান, এএসআই স্মরণ খান, এএসআই মহসীন উদ্দিন, এএসআই কামরুল হোসেন যৌথভাবে সারিয়াকান্দি থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।  দক্ষ ও চৌকস এই আভিযানিক দল সারিয়াকান্দি থানাধীন টিপুর মোড়ে ডক্টর মেডিকেল সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর হতে উক্ত মাদক ব্যবসায়ী স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামূরা হলেন, রেশমা বেগম, স্বামী- মিঠুন ওরফে লিটন, পিতা-আংগুর সরকার, মাতা- জামিরুন এবং   মিঠুন ওরফে লিটন (৩০) পিতা- শফিকুল ইসলাম, মাতা- আলেফা বেগম। উভয় আসামীই পারতিতপরল, সারিয়াকান্দি, বগুড়ার বাসিন্দা এবং তারা স্বামী-স্ত্রী। আটক করার সময় তাদের হেফাজত হতে ২৫ (পঁচিশ) গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করেন।


এ বিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানিয়েছেন, স্বামী-স্ত্রী দুজনকেই মাদকদ্রব্য মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সারিয়াকান্দি উপজেলাকে মাদকমুক্ত রাখতে সর্বদাই এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে।

আরও খবর