যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর

সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দোকানির জরিমানা

​পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে ও জনস্বার্থে নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী বাজারে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
​সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ জন দোকানদারকে অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।
​অভিযান সূত্রে জানা যায়, রমজানে অসাধু উপায়ে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুলবাড়ী বাজারে এই তদারকি চালানো হয়। এসময় দোকানে পণ্যের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' অনুযায়ী ০৩ জন ব্যবসায়ীকে মোট ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
এসময় সাধারণ ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখা এবং সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। সেই সাথে রমজান মাসে পণ্যের সরবরাহ ও দাম সহনীয় পর্যায়ে রাখার জন্যও বলা হয়।
​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান জানান, রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমাদের এই তদারকি ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag
আরও খবর