উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’

ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ

কলেজ কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণে ফরম পূরণের সম্পূর্ণ টাকা দিয়েও এইচএসসি পরীক্ষার প্রথম দিনে প্রবেশপত্র পাননি সারিয়াকান্দির চন্দনবাইশা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার। তবে ছাত্রদলের বিশেষ ভূমিকা ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে অবশেষে নিজের প্রবেশপত্র হাতে পেয়েছেন আলোচিত এই শিক্ষার্থী। প্রবেশপত্র ফিরে পেয়ে ছাত্রদলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুমাইয়া।


‎​স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দনবাইশা কলেজের মানবিক বিভাগের নিয়মিত শিক্ষার্থী সুমাইয়া আক্তার যথাসময়ে ফরম পূরণের সম্পূর্ণ টাকা পরিশোধ করেছিলেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে পরীক্ষার প্রথম দিন পার হয়ে গেলেও তার প্রবেশপত্র আসেনি। প্রবেশপত্র না পেয়ে কান্নায় ভেঙে পড়েন সুমাইয়া। পরবর্তীতে তার এই অসহায়ত্বের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ‎​ভাইরাল ভিডিও ও শিক্ষা মন্ত্রণালয়ের নজরদারি ‎​সুমাইয়ার কান্নার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে বিষয়টি সরাসরি শিক্ষা মন্ত্রীর নজরে আসে। একই সাথে বিষয়টি নিয়ে তৎপর হয়ে ওঠে জাতীয়তাবাদী ছাত্রদল ও স্থানীয় প্রশাসন।


‎​ভিডিওটি নজরে আসার পরপরই সুমাইয়ার পরীক্ষা নিশ্চিত করতে মাঠে নামেন সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের বিশেষ অনুরোধ ও দাবির মুখে দ্রুত পদক্ষেপ নেয় স্থানীয় প্রশাসন। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাবোর্ড এবং স্থানীয় প্রশাসনের যৌথ ও নিরলস প্রচেষ্টায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সুমাইয়ার প্রবেশপত্রটি ইস্যু করা সম্ভব হয়।


‎ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ​সুমাইয়া জানায়, আমি পরীক্ষা দেওয়া নিয়ে সম্পূর্ণ আশা ছেড়ে দিয়েছিলাম। ফরম পূরণের টাকা দিয়েও কেন এমন হলো তা ভেবে পাচ্ছিলাম না। কিন্তু সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান সহ ছাত্রদলের ভাইদের আন্তরিক সহযোগিতা এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপের কারণে আমি মাত্র দুই দিনের মধ্যে আমার প্রবেশপত্র হাতে পেয়েছি। আমি ছাত্রদল ও সংশ্লিষ্ট সকলের প্রতি চিরকৃতজ্ঞ।

‎​স্থানীয় সচেতন মহল মনে করছেন, কলেজ কর্তৃপক্ষের এমন গাফিলতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থীর জীবন থেকে একটি বছর এভাবে অনিশ্চয়তার মুখে না পড়ে। একই সাথে সংকট মুহূর্তে ছাত্রদলের এমন ইতিবাচক ও মানবিক ভূমিকার প্রশংসাও করছেন সাধারণ মানুষ।

Tag
আরও খবর