কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সারিয়াকান্দিতে অনলাইন প্রেসক্লাবের সাথে ওসি'র মতবিনিময়

বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় অনলাইন প্রেসক্লাবের সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী। এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার বলেন, মাদকের সাথে কোন আপোষ নয়, এই উপজেলা কে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, জুয়া, নারী নির্যাতন সহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকাণ্ড নির্মূলে সকলের সহযোগিতা কামনা করছি। পরে সারিয়াকান্দি থানা কে দলাল মুক্ত করে সাধারণত সেবা গ্রহীতাদের থানায় অবাধ যাতায়াত ও সেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন তিনি।
১৮ নভেম্বর,২০২২ (শুক্রবার) সন্ধ্যায় অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান  মিলন, সাধারণ সম্পাদক শিবলী সরকার, দৈনিক করোতোয়ার উপজেলা প্রতিনিধি শাহাদত জামান, অনালাইন প্রেসক্লাবের সদস্য সুমন কুমার, কামরুজ্জামান কমল , ফরহাদ হোসেন, আর.এ রাশেদ, কামরুল ইসলাম, পাভেল মিয়া প্রমুখ।

Tag
আরও খবর