কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে সারিয়াকান্দিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বগুড়ার সারিয়াকান্দিতে বিক্ষোভ করেছে সারিয়াকান্দি কলেজ ছাত্রদল ও চন্দনবাইশা ডিগ্রি কলেজ ছাত্রদল।

বুধবার সকালে চন্দনবাইশা ডিগ্রি কলেজে এবং এরপর সারিয়াকান্দি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা ছাত্রদের সভাপতি নজরুল ইসলাম নিশান, পৌর ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক সোহেল রানা, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মাফিউল ইসলাম জিহাদ, ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম রিয়ান, সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি ফাযিল মাদ্রাসা ছাত্রদল নেতা নাছিম ইসলাম, চন্দনবাইশা ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা গালিব, আশিক, ফুলবাবু, সোহাগ, সৈকত প্রমুখ। 

এসময় ছাত্রনেতাদের ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বক্তারা বলেন, বিভিন্ন ক্যাম্পাসে হত্যার রাজনীতি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একজন মানসিক ভারসাম্যহীনকে হত্যা করা হয়েছে। প্রাইম বিশ্ববিদ্যালয়ে আমাদের এক নেতাকে হত্যা করা হয়েছে। আজ ছাত্রদলের। পরীক্ষিত নেতা শাহরিয়ার আলম সাম্যকে যেভাবে হত্যা করেছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শতভাগ নিষ্ক্রিয় ছিল।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান'র পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা।

Tag
আরও খবর