কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সারিয়াকান্দিতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত 'জুলাই শহীদ পরিবারের' সদস্যসহ সাধারণ নাগরিকরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা দেশ গঠনে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। শপথ অনুষ্ঠান শেষে ‘জুলাই গণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী অধিকার, সচেতনতা এবং সমাজে নারীর ভূমিকা নিয়ে আলোচনায় জুলাই যোদ্ধা লিপি বেগম প্রধান উপদেষ্টা বরাবর  এই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রকাশের আহ্বান জানান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ।

Tag
আরও খবর