কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সারিয়াকান্দিতে জুলাই শহিদ রহমতের সমাধিতে ইউএনও'র শ্রদ্ধাঞ্জলি

বগুড়ার সারিয়াকান্দিতে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে উপজেলার একমাত্র শহিদ রহমত মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।

এরপর শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। 

মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার কাজলা ইউনিয়নের প্রত্যন্ত চর এলাকায় শহিদ রহমতের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি শেষে পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করেন ইউএনও শাহরিয়ার রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাশকুরুর জিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 


উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে গত ০৫ আগষ্ট শেখ হাসিনার দেশত্যাগের পর আনন্দ মিছিলে গিয়ে নিহত হয়েছিলেন কাজলা ইউনিয়নের জামথল গ্রামের মঞ্জু প্রামানিকের ছেলে রহমত মিয়া ওরফে ধলা মিয়া।

আরও খবর