কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

তারুণ্যের জয়ধ্বনি: ভেলাবাড়িতে ওয়ার্ড যুবদলের নতুন সূচনা, গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ

তারুণ্যের উদ্দীপনায় মুখরিত ছিল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের সোনাপুর এলাকা। শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ভেলাবাড়ি ইউনিয়ন ৭ নং ওয়ার্ড এর উদ্যোগে এক শুভেচ্ছা ও উদ্বোধনী সভার মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হলো। ব্যানার জুড়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি তরুণ কর্মীদের প্রেরণা যোগায়।
​অনুষ্ঠানে ভেলাবাড়ি ইউনিয়ন  যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম টিটুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সি. সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুব সমাজের ভূমিকা নিয়ে তিনি বলেন, "গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে তারুণ্যের ইস্পাত কঠিন সংকল্পের উপর।"
​অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সী। এসময় বরেণ্য অতিথি হিসেবে জেলা যুবদলের  সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুবদলের সি. যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, যুগ্ম আহ্বায়ক এম রুবেল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সোনাপুর এলাকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। 

Tag
আরও খবর