মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন

বগুড়া-০১ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বগুড়ার সারিয়াকান্দিতে বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার পৃথক পৃথক সময়ে তারা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে হাজির হয়ে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  সুমাইয়া ফেরদৌস ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তারা মনোনয়ন পত্র দাখিল করেন। দুপুর ১২টা ৫০মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস‍্য এবং সাবেক সংসদ সদস‍্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদত হোসেন সনি, সাধারণ সম্পাদক এ‍্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন।
একইদিন বিকেল ৩টা ১০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও নির্বাহী কমিটির সদস‍্য এবং দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ‍্যক্ষ শাহাবুদ্দিন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। 
এসময় উপস্থিত ছিলেন, আসন পরিচালক উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের আমির অধ‍্যাপক্ষ মাওঃ ইকবাল হোসেন, সোনাতলা উপজেলা জামায়াতের আমীর অধ‍্যক্ষ ফজলুল করিম, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ কাজী জহুরুল ইসলাম।

Tag
আরও খবর