উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’

কৃষিজমির মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা, ভেকু অকেজো

​বগুড়ার সারিয়াকান্দিতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং সড়ক পরিবহন আইনে ছয় জনকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার কামালপুর ইউনিয়নের ইছামারা এলাকায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে দুই ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক্টর চালকদের জরিমানা ও মাটি কাটার যন্ত্র ‘ভেকু’ অকেজো করে দেওয়া হয়েছে।
ইছামারা (উত্তর) ও ইছামারা এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

​আদালত সূত্র জানায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা অনুযায়ী কৃষি জমির মাটি কাটার অপরাধে রবিউল হাসান রিপনকে ১ লাখ টাকা এবং মেহেদি হাসানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে উভয়কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের মুক্তি দেওয়া হয়।
​অভিযান চলাকালীন মাটি পরিবহনের কাজে নিয়োজিত ০৪ জন ট্রাক্টর ড্রাইভারকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭২ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়া অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ভেকু মেশিন অকেজো করে দেওয়া হয়েছে।

​এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জানান, কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধ মাটি ব্যবসায়ীদের দমনে প্রশাসনের এ অবস্থান কঠোর। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag
আরও খবর