বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযানে মাদক উদ্ধার নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঝিনাইগাতীতে কারিতাসের র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা সন্তান আল্লাহর পক্ষ থেকে পিতা-মাতার জন্য এক মহামূল্যবান আমানত কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন আগামীকাল টাংগাইল প্রেস ক্লাব ও এসপি অফিসের সামনে মানববন্ধন বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার

আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, সম্মাননা উৎসর্গ করলেন শেরপুরবাসীকে

আন্তর্জাতিক পর্যায়ে সম্মাননায় ভূষিত হয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। কমিউনিটি সার্ভিস, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ব্যতিক্রমধর্মী উদ্ভাবনী কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক Noble New York Prize USA এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক উদ্যোগের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননার অংশ হিসেবে তাঁকে একটি বিশেষ ক্রেস্ট, স্বর্ণপদক ও সনদপত্র দেওয়া হয়েছে। ৩১ অক্টোবর ২০২৬ শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে এসব সম্মাননা গ্রহণ করেন।


নিজের এ আন্তর্জাতিক অর্জনকে ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে জন্মভূমি শেরপুর জেলার সর্বস্তরের মানুষের প্রতি উৎসর্গ করেছেন ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ করে শ্রীবরদী ও ঝিনাইগাতীসহ শেরপুরবাসীর প্রতি এ সম্মাননা উৎসর্গ করে তিনি বলেন, এ অর্জন তাঁর কাছে শুধু ব্যক্তিগত প্রাপ্তি নয়; বরং জন্মভূমির মানুষের জন্যও আনন্দ ও গর্বের বিষয়।


তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ও সম্ভাবনার আলোচনায় শেরপুর জেলা অনেক সময়ই অবহেলিত থেকে যায়। সেই শেরপুরের একজন সাধারণ মানুষ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে এমন স্বীকৃতি পাওয়া তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার।


ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের দাবি, তাঁর জানা মতে, বাংলাদেশ তথা শেরপুর জেলা থেকে এ সম্মাননার জন্য তিনিই প্রথম মনোনীত হয়েছেন। তবে এ বিষয়ে প্রাতিষ্ঠানিকভাবে আরও নিশ্চিত হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।


নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, মানুষের কল্যাণে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে একদিন তার স্বীকৃতি পাওয়া যায়। এ সম্মাননা ভবিষ্যতে শেরপুরের মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার অনুপ্রেরণা জোগাবে।


তিনি তাঁর এ অর্জন জন্মভূমির মানুষ, শুভাকাঙ্ক্ষী ও সকল সহযোগীর প্রতি উৎসর্গ করে সবার দোয়া কামনা করেছেন। সততা, নিষ্ঠা ও মানবিক দায়বদ্ধতা নিয়ে দেশ, মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।


উল্লেখ্য, ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আন্তর্জাতিক পর্যায়ে তাঁর এ স্বীকৃতিকে শেরপুরের মানুষের জন্য গর্ব ও অনুপ্রেরণার উপলক্ষ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কৃতী সন্তান।


Tag
আরও খবর