বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযানে মাদক উদ্ধার নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঝিনাইগাতীতে কারিতাসের র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা সন্তান আল্লাহর পক্ষ থেকে পিতা-মাতার জন্য এক মহামূল্যবান আমানত কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন আগামীকাল টাংগাইল প্রেস ক্লাব ও এসপি অফিসের সামনে মানববন্ধন বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঝিনাইগাতীতে কারিতাসের র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা

নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিতকরণ, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটানোর আহ্বানে শেরপুরের ঝিনাইগাতীতে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীত্স-এসএফ কর্মসূচির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। “নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই এবং অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সিবিও সদস্য, সংলাপ ফোরামের সদস্য এবং টিভেট প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কারিতাসের ঝিনাইগাতী উপজেলা শাখার সমন্বয়কারী অনন্যা সাংমা। এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম এবং কারিতাসের প্রোগ্রাম অফিসার ওসমান গণি, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ভবতোষ পাল।

আলোচনা সভায় নারী ও কিশোরীদের অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের পাশাপাশি নারী ও কন্যাশিশুর মানবাধিকার, আইনি সুরক্ষা এবং সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও কমিউনিটিভিত্তিক সংগঠনের (সিবিও) ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংলাপ ফোরামের সভানেত্রী জিম মন্ডল, সিবিও নেত্রী রাবেয়া খাতুন। বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্যাতনের শিকার নারী ও শিশুদের পাশে দাঁড়ানো, তাদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করা এবং সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।  বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হলে সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানটি আয়োজন করে কারিতাস বাংলাদেশের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচি, ঝিনাইগাতী উপজেলা। এতে সহযোগিতা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ। আলোচনা সভা শেষে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে একটি নাটিকা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কারিতাসের মাঠ সহায়ক লিয়া হাগিদক।

Tag
আরও খবর