কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পেল সেরা স্যাম ইউনিট পুরস্কার

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তীব্র অপুষ্টি শিশুদের যত্নবানের জন্য খুলনা বিভাগের সেরা স্যাম ইউনিটের পুরস্কার পেল।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাঃ মোঃ মুনজুরুল মুর্শিদ কর্তৃক এই পুরস্কার প্রদান করা হয়।

সম্প্রতি খুলনা সিএসএস আভা সেন্টারে ইউনিসেফের সহায়তায় অনুষ্ঠিত স্যাম ফ্যাসালিটি এসেসমেন্ট ডিসমিনেশন এন্ড প্লানিং কর্মশালায় এই পুরস্কার প্রদান করা হয়।

 খুলনা বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ও পরিচালক পরিবার পরিকল্পনা এবং ইউনিসেফের বিভাগীয় প্রধানের নিকট থেকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ আঃ সালাম ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান।

জানা যায় অনুষ্ঠানে ১১টি প্রতিষ্ঠানকে স্যাম ইউনিট -২০২৪এর পুরস্কার প্রদান করা হয় এর মধ্যে সাতক্ষীরা জেলায় শুধু মাত্র শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই সম্মাননা পেয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাম ইউনিটে উপজেলার সকল মারাত্নক তীব্র অপুষ্টিতে আক্রান্ত ০-৫ বছর বয়সী শিশুদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসাসেবা প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই প্রথম স্যাম ইউনিটের পুরস্কার পেল।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪ সালে মোট ৩১ হাজার পাঁচশত উনপঞ্চাশ জন শিশুকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।  চিকিৎসাসেবা প্রদানকালে অতি অপুষ্টি জনিত রোগে আক্রান্ত এক শত শিশুকে চিহ্নিত করা হয়। এর মধ্যে স্যাম ইউনিটে মারাত্নক অপুষ্টিতে আক্রান্ত ৫২জন শিশুকে ভর্তি রেখে যত্ন সহকারে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ২০২৪ সালে স্যাম ইউনিটে ভর্তি কৃত শিশুর লক্ষ্য মাত্রা ছিল ৩৯ জন।

গত ১৩ ফেব্রুয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান কর্তৃক স্যাম ইউনিটের পুরস্কার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  স্যাম ইউনিটে কর্মরত সকলের হাতে তুলে দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে আরও ভালভাবে কাজ করার পরামর্শ দেন।

Tag
আরও খবর