কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে গণহত্যা দিবস পালিত

শ্যামনগরে গণহত্যা দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্তরে বীরমুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভার আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান পুষ্প অর্পণ করে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আনয়ারুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, মুক্তিযোদ্ধা ডাঃ জিয়াদ আলী, মুক্তিযোদ্ধা এম এ মজিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া দিবসটি উপলক্ষে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের আয়োজনে নিজস্ব হলরুমে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা সহ অন্যান্য কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম।

ছবি- শ্যামনগরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা।




Tag
আরও খবর