কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ

মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ॥ সাতক্ষীরার শ্যামনগরে মাদকের কুফলসহ বাল্যবিবাহ ও ইভটিজিং নিয়ে শিক্ষার্থীদের সচেতনতার উদ্যোগ নিয়েছে শ্যামনগর থানা পুলিশ।

 যার অংশ হিসেবে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী  উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। এসময় শিক্ষকদের উপস্থিতিতে সমাজে মাদকের কুফল নিয়ে উপস্থিত শিক্ষার্থীদের কাছে গুরুত্বপুর্ন বার্তা পৌঁছে দেন। এ সময় উপ-পরিদর্শক সনজিত ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম হোসেনসহ অপরাপর শিক্ষক ও কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন।  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়া শেষে তিনি শিক্ষার্থীদের সাথে নিয়ে আদর্শ দেশ ও সমাজ গঠনের অঙ্গীকারে শপথ বাক্য পাঠ করেন।  

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান মাদক এমন বিষ যা একটি সমাজ নয় একটি প্রজম্মকে ধ্বংস করে দিতে পারে। মাদকের কারণে সমাজে যেমন অনাচার বৃদ্ধি পাচ্ছে তেমনি পারিবারিক সম্পর্ক ফিঁকে হয়ে যাচ্ছে। তিনি আরও জানান বাল্যবিয়ের কারনে অপ্রাপ্ত বয়স্ক মেয়েরা মা হয়ে পড়ছে। যার ফলে কৈশোরের স্বাদ গ্রহন করতে না পেরে একদিকে সে যেমন বুড়িয়ে যাচ্ছে, তেমনী ডিভোর্স এর হার বৃদ্ধি পাচ্ছে। এছাড়া পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি হওয়া ছাড়াও সচেতনতার অভাবে ঐসব দম্পতি অপুষ্টিতে ভোগা সন্তান জম্ম দিচ্ছে। এসব বিষয়ে শিশুদের মধ্যে সচেতনতার বীজ বপনের চেষ্টা করছেন তিনি। পাশাপাশি পথেঘাটে যেন কেউ কোন মেয়েকে উত্যক্ত না করে এবং কেউ এমন পরিস্থিতির শিকার হলে যেন পুলিশকে নির্ভয়ে জানায় সেসব বিষয়ে শিক্ষার্থীদের বার্তা দেয়া হয়েছে।

 তিনি আরও বলেন শিশুরা আগামীর ভবিষ্যত। তাই ভবিষ্যত প্রজম্ম যেন মাদক ও বাল্যবিয়ের অভিষাপমুক্ত সমাজ গড়তে পারে সেজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের বার্তা পৌছে দিচ্ছেন।

ছবি ঃ  শ্যামনগর আশালতা মাধ্যমিক বিদ্যলয়ের এ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম।



Tag
আরও খবর