কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ দীর্ঘ ২৬ বছর পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী খাল দখলমুক্ত হয়েছে।  স্থানীয় দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে খালটি উন্মুক্ত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মোঃ মনিরুজ্জামান।  

শুক্রবার(২০ নভেম্বর) বেলা ১২ টায় জেলেখালী খালসংলগ্ন ত্রিপানি বিদ্যাপীঠ হাই স্কুলে অনুষ্ঠিত এক সভায় খালটি উন্মুক্ত হওয়ার ঘোষণা দেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপির দলীয় প্রার্থী ড.মনিরুজ্জামান। এ সময় খালের দুই পাড়ের বসবাসকারী দেড় শতাধিক পরিবারের সদস্য, বিবদমান দুই পক্ষ ,শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি প্রমুখ।  

খাল উন্মুক্তকরণ উপলক্ষে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ড.মনিরুজ্জামান বলেন দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে খালটি দখলমুক্ত করা হয়েছে। এখন থেকে স্থানীয় প্রতিটি পরিবারের খালে প্রবেশ ও পানি ব্যবহারের অধিকার নিশ্চিত হবে। খাল নিয়ে বিরোধের জেরে হওয়া মামলাও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান। তিনি বলেন প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খালটি উন্মক্ত হওয়ায় মাছ চাষের পাশপাশি খালের পানি ব্যবহার করে দুই পাড়ে প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর,সদস্যসচিব আশেক ই এলাহী মুন্না,এনজিও প্রতিনিধি গাজী আল ইমরান, যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম দুলু, ডেইলি স্টার প্রতিনিধি কল্যান ব্যানার্জী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, সিএনআরএস প্রতিনিধি সরোয়ার হোসেন, মাসুমা হক, ইউপি সদস্য দেবাশিষ গায়েন প্রমুখ।

স্থানীয়রা জানান, একই এলাকার কয়েকজন ব্যক্তি দুই দশকের বেশি খালটির এক অংশে দখলে রেখে মাছ চাষ করে আসছিল।  খালের পানি ব্যবহারের সুযোগ না থাকায় দুই পাড়ের অনেক পরিবার বোরো মৌসুমে ধান চাষ করতে পারত না।  খালটি উন্মুক্ত হওয়ায় সম্ভবনা তৈরী হয়েছে বলে মনে করেন এলাকাবাসী। 

ছবি- শ্যামনগর জেলেখালী খাল উন্মুক্ত হওয়ার ঘোষণা দিচ্ছেন ড.মনিরুজ্জামান।  



Tag
আরও খবর