কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোন ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।  সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারী ও বিশেষ অভিযান বিজিবি সদর দপ্তরের নির্দেশে বৃদ্ধি করা হয়েছে বলে প্রেস ব্রিফিংএ নিশ্চিত করেছেন শনিবার(১৪ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সহল আব্দুল্লাহ (পিএসসি)।

নীলডুমুর ব্যাটালিয়নে প্রেস ব্রিফিংসময়ে  উপস্থিত ছিলেন আরবিজিবি কোম্পানির অধিনায়ক লেঃ কমান্ডার মোহাম্মদ আব্দুর রউফ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।   

প্রেসব্রিফিংএ জানানো হয় সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারী আরও কঠোর করা হয়েছে।  ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে দিনরাত বিশেষ টহল কার্যক্রম চলমান ও গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত আছে।  রাতে নজরদারী আরও কার্যকর করতে  গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্চ লাইট বসানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।  এর পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির বাড়ানোর ব্যবহার বাড়ানো হচ্ছে।  এতে দুর্গম ও অন্ধকার এলাকাতে কোনো সন্দেহজনক গতিবিধি দেখা দিলে দ্রুত সনাক্ত করতে সক্ষম হবে এবং সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা যাবে। 

 প্রেস ব্রিফিংএ  বলা হয় সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় মানুষের সহযোগিতা বিজিবির কাছে খুব গুরুত্বপূর্ণ।  সীমান্ত এলাকায় নিষিদ্ধ বিতর্কিত কিংবা অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে , কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে, কিংবা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

 তিনি আরও বলেন কোনো বিতর্কিত পলাতক বা ফেরারী আসামী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে।  বাংলাদেশ সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে ঢুকতে বা বের হতে না পারে সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব , সীমান্তের নিরাপত্তা আর মানুষের জানমালের রক্ষায় বিজিবি পেশাদারীত্ব ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে।  সীমান্তে যেকোন ধরনের অবৈধ তৎপরতা ঠেকাতে নজরদারী ও অভিযান চলমান থাকবে। 

ছবি- শ্যামনগর নীলডুমুর ১৭ বিজিবির প্রেসব্রিফিং।  


     


Tag
আরও খবর