কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ শ্যামনগর উপজেলায় সোমবার(১৬ নভেম্বর) সকালে বেসরকারী সংস্থা লিডার্সের আয়োজনে উপজেলা সদরের প্রকল্প কার্যালয়ে জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় শীত মৌসুমে জলবায়ু সহনশীল শাকসবজি চাষ প্রদর্শনী প্লট নিশ্চিত করার লক্ষে কৃষকদের মাঝে শাকসবজি বীজ ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।  

কল প্রকল্পের আওতায় এবং গেইনের সহায়তায়  অনুষ্ঠানে কালিগঞ্জ-শ্যামনগর উপজেলার প্রকল্পভুক্ত ১১০ জন কৃষকের মাঝে লাউ, মিষ্টি কুমড়া, পালংশাক, লালশাক ও গিমা কলমীর বীজ এবং সহায়ক উপকরণ হিসেবে প্রত্যেককে পানি প্রদান করার ঝাঝরি, স্প্রে মেশিন, নেট ও জৈব সার প্রদান করা হয়। 

বীজ প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিডার্স নির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিক্ষক নজরুল ইসলাম। প্রকল্প কর্মকর্তা সুব্রত কুমার গাইনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মৃনাল কুমার সরকার, মাঠ সহায়ক মোঃ কানিজুর রহমান, অনুপ কুমার মন্ডল, মোছাঃ সালমা খাতুন, কৃষকবৃন্দ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন এই অঞ্চলের অধিকাংশ জনগোষ্ঠীর প্রধান জীবিকা কৃষি যা জলাবদ্ধতা, খরা, বৃষ্টিপাতের ব্যাপক তারতম্য, লবণাক্ততার অনুপ্রবেশ এবং সেচের জন্য মিঠা পানির সীমিত প্রাপ্যতাসহ একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন। এই জলবায়ু-প্রভাবিত উপকূলীয় অঞ্চলগুলোতে খাদ্য নিরাপত্তা উন্নত করতে, জনগোষ্ঠীর সহনশীলতা বাড়াতে এবং জীবিকা টিকিয়ে রাখতে প্রাপ্ত বীজ ও উপকরণের যথাযথ ব্যবহার  নিশ্চিত করার কথা বলেন। এবং একই সাথে  চাষ কালিন সময়ে কোন সমস্যা হলে উপজেলা কৃষি অফিসের সহযোগিতা গ্রহণের পরামর্শ দেন।

ছবি- শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ।  


   

Tag
আরও খবর