কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

 শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ॥ ঐক্য ছাড়া কোন জাতি এগুতে পারে না। সামান্য স্বার্থের জন্য নিজেদের মধ্যে দুরত্ব তৈরি না করে বরং এলাকার উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।

 সোমবার(১৬ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কমকর্তা, সুশীল সমাজ প্রতিনিধি, শিক্ষকবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন মাছ, কৃষি, খেলাধুলায় শ্যামনগর একটি সম্ভবনাময় জনপদ। সুন্দরবন শ্যামনগরের সবচেয়ে বড় পরিচয়। এসব যাবতীয় বিষয়ের প্রতি এই জনপদের প্রতিটি মানুষের দায়বদ্ধতা রয়েছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে শ্যামনগর শুধু সাতক্ষীরা নয়, গোটা বিভাগ তথা সমগ্র দেশের মধ্যে বিশেষ পরিচিতি পাবে। 

মাদক এবং অনলাইন জুয়ার বিস্তার রুখতে পারিবারিক সচেতনতা সৃষ্টিসহ সামজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে  পদ্মপুকুরের উপকুল রক্ষা বাঁধ সংস্কার, শিক্ষার মান উন্নয়ন, সরকারি জমির ব্যবস্থাপনা, খেলার মাঠ গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ের উপর তিনি দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। 

উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনিরুজ্জামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী, স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, কোস্টগার্ড কমান্ডার লেঃ মাহাবুব, সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, চেয়ারম্যান আমাজদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জিয়াদ আলী, আনছার ভিডিপি কর্মকর্তা আলমগীর হোসেন, নৌ-পুলিশের ইনচার্জ হাফিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, সামরিক গোয়েন্দা বিভাগের আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এদিকে মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে  যেয়ে শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান। এসময় শ্রেনীকক্ষে পাঠরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমুলক কথা বলার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ গাছ রোপন করেন।  পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) অফিস  এবং  শ্যামনগর থানা পরিদর্শন করেন তিনি। 

ছবি ঃ শ্যামনগর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।  ।  



Tag
আরও খবর