কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি

সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি

শ্যামনগর  উপজেলা প্রতিনিধি ঃ আগামী ২২ থেকে ২৪ নভেম্বর সুন্দরবনের দুবলারচরে আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাসপূজা ও রাসমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ধর্মীয় উৎসবে বিপুল সংখ্যাক পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটকের আগমন ঘটবে। এ অবস্থায় রাসপূজায় আগতদের সুন্দরবনের পরিবেশ সংরক্ষণে সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণে কয়েকটি বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবীতে মঙ্গলবার(১৭ নভেম্বর) বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ভয়েস অফ সিটিজেন্স ও গ্রীন ক্লাইমেট একশন নেটওয়ার্ক কমিটির পক্ষ থেকে সুন্দরবন পশ্চিম বনবিভাগ, সাতক্ষীরারেঞ্জর সহকারী বনসংরক্ষক শাহিনুর ইসলামের নিকট স্বারকলিপি প্রদান করা হয়েছে।

স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে সুন্দরবনে প্রবেশের আগে নৌযান ও ট্রলারে প্লাস্টিক, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য ক্ষতিকর সামগ্রী পরিবহনে নিরুৎসাহিত করা। বিশেষ করে প্লাস্টিকের থালা, চামচ, গ্লাস ও অন্যান্য অপনশীল সামগ্রী মেলায় বহন ও ব্যবহারবন্ধে উদ্যোগ গ্রহণ করা। পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য পরিবেশবান্ধব বিকল্প যেমন কাপড়ের ব্যাগ, পুনব্যবহারযোগ্য পানির বোতল ও অন্যান্য পরিবেশসম্মত সামগ্রী ব্যবহারে উৎসাহিত করা। মেলা প্রাঙ্গন ও নৌযানে বর্জ্য সংগ্রহের ব্যবস্থা ও নিদিষ্ট স্থানে বর্জ্য সংরক্ষণের ব্যবস্থা করা। সুন্দরবনের গাছপালা, বন্যপ্রাণি, নদী-খাল ও বনজসম্পদের ক্ষতি হয় এমন কর্মকান্ড প্রতিরোধ করা। মেলা চলাকালে পরিবেশ সংরক্ষণ বিষয়ক মাইকিং করা সহ অন্যান্য দাবী।

স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স ও কমিটির সভাপতি রনজিৎ বর্মন, গাবুরা ইউনিয়ন ভয়েস অফ সিটিজেন্স কমিটির সভাপতি খায়রুল ইসলাম মিলন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, শিক্ষক মোঃ এনামূল হক প্রমুখ। 

স্বারকলিপি প্রদান পরবর্তী সহকারী বনসংরক্ষক শাহিনুর ইসলাম বলেন সুন্দরবন সুরক্ষায় উল্লেখিত বিষয়গুলি  গুরুত্ব সহকারে দেখা হবে।

ছবি- বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষকের নিকট রাসমেলায় প্লাস্টিক,পলিথিন ব্যবহারবন্ধে ভয়েস অফ সিটিজেন্স কমিটির পক্ষে স্বারকলিপি প্রদান।



Tag
আরও খবর