ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে থানাধীন ফৌজদার হাট ক্যাডেট কলেজের সামনে একটি কন্টেইনারবাহী লরি প্রাইভেটকারের ওপর এসে পড়ে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেছে কারের ভেতরে থাকা ৫ যাত্রী। এদের মধ্যে একটি ২ জন শিশুও রয়েছে বলে জানা গেছে।
শনিবার (৫ আগস্ট) সকাল ১০টায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা ১২'টার দিকে প্রাইভেটকার ( চট্র মেট্রো - গ ১১-৮৭৩৩) এ আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লরি উল্টে প্রাইভেটকারের ওপর পড়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে।
এক প্রতক্ষ্যদর্শী জানান, ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে হঠাৎ একটি লরি প্রাইভেটকারে চাপা দেয়। এ সময় ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শোনা গেছে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে পাঁচজনকেকে জীবিত উদ্ধার করে।
২০৮ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৮৫ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
৪২৬ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭৩১ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে
১০২৮ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১১০৮ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
১১১৭ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
১১৭৩ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে