কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে প্রশাসনের অভিযানে ২টি অবৈধ ইটভাটা উচ্ছেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে প্রশাসন।

শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন এর নেতৃত্বে উপজেলার কালাপুর ইউনিয়নের ভেরবগঞ্জ বাজারে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। 

এসময় পরিবেশ অধিদফতরের ছাড়পত্রসহ অন্যান্য কোনো বৈধ কাগজপত্র না থাকায় ভৈরবগঞ্জ বাজারের রহিমনগর এলাকায় অবস্থিত মেসার্স নির্মাণ ব্রিকস এবং আল মদিনা ব্রিকস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। 

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, মহামান্য হাইকোর্ট বিভাগের দায়েরকৃত রিট পিটিশন নং-১৩৭০৫/২০২২ এর আদেশের আলোকে উপজেলার অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযানে নামে প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন জানান, ২০১১ সালের ৬ জুন থেকে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নবায়ন না করায় এবং মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের বৈধ কোনো লাইলেন্স না থাকায় মোঃ মনির হোসেন খান মালিকানাধীন মেসার্স নির্মাণ ব্রিকসটিকে উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় এবং ২০২০ সালের ৩১ মার্চ থেকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন না করায় একই এলাকায় মোঃ ছাত্তার মালিকানাধীন মেসার্স আল মদিনা ব্রিকসটিকেও উচ্ছেদ করা হয়েছে

অভিযানে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামসহ পুলিশের টিম উপস্থিত ছিলেন।


আরও খবর