কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সেন্টমার্টিনে বিদেশি আইস ও মদ উদ্ধার

টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে কোস্টগার্ড অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৫১ বোতল বিদেশি মদ ও ২৮৪ বিয়ার ক্যান উদ্ধার করেছে। তবে এসময় কোন পাচারকারীকে আটক করা যায় নি।


বুধবার (২১ জুন) সকালে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কেয়াবন হতে ওই মাদকের চালানটি উদ্ধার করা হয়।


এ সময় কোস্ট গার্ড জানায়, মাদকের একটি চালান মিয়ানমার হতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাচার করা হবে। ওই সংবাদে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিন বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন ছেড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ছেঁড়াদ্বীপ কেয়াবনের মধ্যে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৭ টি বাদামী রংয়ের পরিত্যাক্ত বস্তা দেখতে পাওয়া যায়।


পরবর্তীতে কোস্টগার্ড সদস্য কর্তৃক বস্তাগুলো তল্লাশি চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৫১ বোতল বিদেশি গ্রেন্ড রয়েল মদ ও ২৮৪ ক্যান আন্দামান বিয়ার জব্দ করা হয়। উক্ত স্থানে কোন পাচারকারী না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।



এসব তথ্য নিশ্চিত করে কোস্ট গার্ড পূর্বজোন মিডিয়া কর্মকর্তা লে. এস, এম তাহসিন রহমান জানান, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস), বিদেশি মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Tag
আরও খবর