কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফের সংসার খাতুনের দুই জুতায় মিললো ১১শ পিস ইয়াবা: ধরা নোয়াখালীতে!

নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই নারীর কাছ থেকে ১১শ পিস ইয়াবা জব্দ করা হয়। তার জুতার মধ্যে লুকানো ছিল ইয়াবাগুলো।


গ্রেফতারকৃত ওই নারীর নাম সংসার খাতুন (৪০)। কক্সবাজার জেলার টেকনাফ থানার সীল বনিয়া পাড়া এলাকার বড় কালা মিয়া হাজী বাড়ির নুরুল ইসলামের স্ত্রী।


শুক্রবার (২৩ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।


এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার জমিদার পোল এলাকার নোয়াখালী-ফেনী সড়কে নোয়াখালীগামী বাঁধন পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মাদককারবারি আবুল কালাম আজাদ ওরফে আজুর কাছে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন এক নারীর ওপর নজরদারি রাখা হয়। বৃহস্পতিবার কক্সবাজার থেকে চট্টগ্রাম এসে গাড়ি পরিবর্তন করে নোয়াখালীগামী বাঁধন পরিবহণের একটি যাত্রীবাহী বাসে উঠে ওই নারী সুবর্ণচরে আসছিলেন। বাসটি বেগমগঞ্জের জমিদার পোল এলাকায় পৌঁছলে তল্লাশি চৌকি বসিয়ে সেটির গতিরোধ করা হয়।


পরে বাস থেকে সন্দেহভাজন নারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই নারীর দুটি জুতার ভিতরে ১হাজার ১০০পিস ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে।

Tag
আরও খবর