কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে অপহৃত রোহিঙ্গা দুই যুবক ৭দিন পর পাহাড় থেকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা যুবককে ৭দিন পর পাহাড় থেকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন ১৬ এপিবিএন এর উপ-অধিনায়ক পুলিশ সুপার মো. জামাল পাশা।


উদ্ধার যুবকরা হলেন-টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের ব্লক-এ/৫ এর সলিমুল্লাহের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২৩) ও একই ব্লকের মোহাম্মদ আলমের ছেলে রবি আলম (২৬)।


শুক্রবার (৩০ জুন) সকালে টেকনাফ হ্নীলা রোহিঙ্গা ক্যাম্পের পিছনের পাহাড়ের ভেরত থেকে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।



১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার জামাল পাশা জানান,গত শুক্রবার (২৩ জুন) রাত ৮টার দিকে রোহিঙ্গা শরণার্থী ক্যাস্প-২৬ শালবাগান এ/০৭ ব্লকের পানের দোকানের সামনে থেকে অজ্ঞাত ৮/১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী

এ/৫ ব্লকের দুইজন রোহিঙ্গাকে অপহরণ করে ক্যাম্পের পশ্চিম পাশে গহীন পাহাড়ে নিয়ে যায়।


পরবর্তীতে শালবাগান এপিবিএন পুলিশ সম্ভাব্য সকল জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করায় এপিবিএন এর আভিযানিক তৎপরতায় উদ্ধার অভিযান অব্যাহত থাকা অবস্থায় শুক্রবার সকালে অপহরনকারীরা ভিকটিমদের কে শালবাগান ক্যাম্পের এ/৯ ব্লকের কাটাতার বেষ্টনীর বাইরে অবস্থিত পাহাড়ের পাদদেশে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।


তিনি আরও জানান,উক্ত সংবাদ পেয়ে শালবাগান এপিবিএন পুলিশ ভিকটিমদের উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভিকটিমদের তাদের পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয় বলে তিনি জানান।

Tag
আরও খবর