কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে গ্রেফতারি পরোয়ানাভুক্ত মাদক মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত জাফর আলম(৪৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃত আসামি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার মৃত পেঠান আলীর ছেলে।


কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, রবিবার (২ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন কাঞ্জরপাড়া এলাকায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে র‌্যাবের আভিযানিক দল বর্ণিত এলাকায় মাদক মামলার গ্রেফতারি পরোয়ানভুক্ত আসামি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার জাফর আলম(৪৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি উক্ত মাদক মামলার সাথে জড়িত এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে মর্মে জানায়।



উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(ক)/২ ধারায় মামলা রয়েছে।


তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে পূর্বের মামলার গ্রেফতারি পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর