কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাফনদীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ বিয়ার, সুপারি ও মসলা জব্দ

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে ৫২২ ক্যান বিয়ার, ৫ বস্তা সুপারি এবং ৯৫ বোতল পান মসলা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।


বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নাফনদী সংলগ্ন নাইট্যংপাড়া প্যারাবন এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।



অভিযান চলাকালীন নাইট্যংপাড়া বন রেস্ট হাউসের সামনে প্যারাবনের মধ্যে সন্দেহজনক কিছু ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। এ সময় কোস্টগার্ড সদস্যরা নদী থেকে তাদেরকে থামার সংকেত দেয়া হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত প্যারাবনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা নদী সংলগ্ন প্যারাবনে অভিযান চালিয়ে ১১টি বস্তা উদ্ধার করে এবং বস্তাগুলো তল্লাশি করে ৫টি বস্তা থেকে ৫২২ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৫ বস্তা শুল্কবিহীন অবৈধ সুপারি এবং ১টি বস্তায় শুল্কবিহীন অবৈধ ৯৫ বোতল পান মসলা জব্দ করতে সক্ষম হয়।


উক্ত স্থানে কোন পাচারকারী না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


তিনি আরো জানান, জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। সুপারি এবং পান মসলা টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়।

Tag
আরও খবর