কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ গেইটের সামনে নবনির্মিত দৃষ্টি নন্দন পবিত্র আল কোরআন ভাস্কর্য শুভ উদ্বোধন

গত মঙ্গলবার (১৮ এপ্রিল) ২০২৩ খ্রিঃ পবিত্র শবে কদর এর নামাজের পর ২২:০০ ঘটিকায় শুভ উদ্বোধন করা হয়েছে।

কক্সবাজারের উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ গেইটের সামনে কক্সবাজার জেলা পরিষদের অর্থায়নে কক্সবাজার জেলা পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরীর সার্বিক সহযোগিতায় নবনির্মিত পবিত্র কোরআন ভাস্কর্য শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা পরিষদের সম্মানিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনাব অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী। গত মঙ্গলবার (১৮ এপ্রিল) ২০২৩ খ্রিঃ পবিত্র শবে কদর এর নামাজের পর ২২:০০ ঘটিকায় শুভ উদ্বোধন করা হয়েছে।


এসময় দোয়া মোনাজাত করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জনাব মাওলানা মুফতি রিজুয়ানুল কাদের। এ সময়ে উপস্থিত ছিলেন উখিয়ার বিশিষ্ট ব্যবসায়ী জনাব কবির আহমেদ সওদাগর, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক জনাব রিয়াজুল হক রিয়াজ, উখিয়া সদস রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ আব্দুল হক মেম্বার, উখিয়া সদর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মফিজ উদ্দিন কন্টাক্টার।


বিশিষ্ট ব্যবসায়ী জনাব তোফায়েল আহমেদ সওদাগর, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শাহ জাহান ও অত্র মসজিদ কমিটির নেতৃবৃন্দ সহ মান্যগণ্য ব্যক্তিবর্গ ও মুসলিম জনতা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে দৃষ্টি নন্দন ভাস্কর্য নির্মাণ করায় কক্সবাজার জেলা পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী কে মসজিদ কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানান।

Tag
আরও খবর