কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

১৬টি স্বর্ণের বারসহ আটক-১

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে 


 ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪বিজিবি)।এসময় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পূর্ব পাড়া এলাকার মৃত ওমর ফারুকের ছেলে মোঃ রায়হান বিন ফারুকী (২৬)।আটককৃত ব্যক্তিকে রামু থানায় হস্তান্তর করা হয়।কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে রেজুখাল চেকপোষ্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় কোটবাজার থেকে কক্সবাজারগামী ১টি মোটরসাইকেল থামিয়ে তল্লাশী করে গাড়ির সীটের নিচে কৌশলে লুকায়িত অবস্থায় আনুমানিক ২.৬৫৬ কেজি ওজনের মোট ১৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় পাচারকারী কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।তিনি আরও জানায়, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিয়মিত কর/ভ্যাট ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে স্বর্ণের বার আনে।


এদিকে, আটককৃত আসামিকে রামু থানায় সোর্পদ করে এবং আটককৃত স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা দেয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Tag
আরও খবর