বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-06-2024 09:10:16 am

© সংগৃহীত ছবি

ভারতের পররাষ্ট্র সচিব পদে নিয়োগ পেয়েছেন বিক্রম মিসরি। বর্তমানে দেশটির ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে দায়িত্বে আছেন তিনি। ১৫ জুলাই থেকে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। মিসরি এর আগে চীনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন।


শুক্রবার (২৮ জুন) কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, আগামী ১৪ জুলাই ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে বিনয় কোয়াত্রার মেয়াদ শেষ হতে চলেছে।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞা থাকায় এ পদে নিয়োগ পেয়েছেন বিক্রম মিস্রি। আগামী ১৫ জুলাই তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি বর্তমান পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রার স্থলাভিষিক্ত হবেন।


১৯৬৪ সালে কাশ্মীরের শ্রীনগরে জন্মগ্রহণ করেন মিসরি। দিল্লি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হিন্দু কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি এমবিএ সম্পন্ন করেন। তিনি ১৯৮৯ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার হন। তার আগে তিন বছর বিজ্ঞাপন জগতে কাজ করেছেন মিসরি। তিন জন প্রধানমন্ত্রী ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মিসরি। ইন্দ্রকুমার গুজরাল (১৯৯৭ সাল), মনমোহন সিং (২০১২ সাল থেকে ২০১৪ সাল) এবং নরেন্দ্র মোদী (২০১৪ সালের মে থেকে ২০১৪ সালের জুলাই)। একাধিক দেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন মিসরি।


২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত স্পেনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। তারপর মিয়ানমারে ভারতের রাষ্ট্রদূত ছিলেন মিসরি। ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন। বেলজিয়াম, পাকিস্তান, আমেরিকা, শ্রীলঙ্কা এবং জার্মানির মতো দেশেও একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আরও খবর






পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টা ‘বাংলা বন্ধে’র ডাক

৭০০ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে