বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

ফের উত্তর কোরিয়ার মিসাইলে জাপানে সাইরেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-04-2023 10:47:17 am

ফের পূর্ব সাগরে মিসাইল ছুঁড়লো উত্তর কোরিয়া। যার জেরে জাপানের হোক্কাইডোতে অ্যালার্ম বেজে ওঠে।


বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল আটটা নাগাদ জাপানের একেবারের উত্তরের দ্বীপ হোক্কাইডোতে মিসাইল অ্যালার্ম বেজে ওঠে। দ্রুত সমস্ত নাগরিককে বাড়ি থেকে বেরিয়ে আশ্রয়শিবিরে চলে যেতে বলা হয়। তবে অ্যালার্ম বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ, মিসাইলটি শেষপর্যন্ত সমুদ্রের উপর ভেঙে পড়ে।


জাপান এবং দক্ষিণ কোরিয়ার সেনা জানিয়েছে, মিসাইলটি সম্ভবত ব্যালেস্টিক। প্রোজেকটাইল মিসাইল। অর্থাৎ, নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে পারে মিসাইলটি। ফলে প্রাথমিকভাবে মনে হয়েছিল, মিসাইলটি জাপানের দ্বীপের উপর দিয়ে যাবে। কিন্তু পরে মিসাইলটি ভেঙে পড়ে।


গত কিছু দিনে একের পর এক মিসাইল জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সমুদ্রে নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি উত্তর কোরিয়ার সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, দেশের প্রধান কিম জং উন বলেছেন, উত্তর কোরিয়াকে যুদ্ধের জন্য আরও বেশি প্রস্তুত থাকতে হবে। এবং সে কারণে, অস্ত্রভাণ্ডার তৈরির কথাও বলেছেন তিনি।


উত্তর কোরিয়ার বক্তব্য, আমেরিকাকে সঙ্গে নিয়ে দক্ষিণ কোরিয়া এবং জাপান ওই কোরিয়ান পেনিনসুলা অঞ্চলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জোট বাঁধছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। তারপর মিসাইল পরীক্ষার বহর আরও বাড়িয়ে দিয়েছেন কিম। এর আগেও তাদের ছোঁড়া প্রোজেক্টাইল মিসাইলের জন্য জাপানে মিসাইল অ্যালার্ম বেজেছিল।

আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ১৯ ঘন্টা ২১ মিনিট আগে