ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

একযুগ পরেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে নেই ছাত্রলীগের কমিটি// কবে হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটি !



বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১২ বছর পার করলেও হয়নি ছাত্রলীগের কমিটি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক সাংগঠনিক ইউনিট হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পেয়েছে। অথচ এখনো ছাত্রলীগ কমিটির মুখ দেখেনি এই বিশ্ববিদ্যালয়টি। ২০১৯ সালের ১৭ জুন ববিতে সংক্ষিপ্ত এক সফরে এসেছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের ১১১তম সাংগঠনিক ইউনিট হবে বরিশাল বিশ্ববিদ্যালয়। বিভিন্ন সময়ে এমন আশার বাণী শুনলেও গঠন হয়নি কমিটি। কোনো এক অদৃশ্য কারণে কমিটি হয়না এমন গুঞ্জনও শোনা যায়। ফলে, কমিটি গঠন না হওয়ায় হতাশা প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা।অনেকের মনে প্রশ্ন, কবে হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ? তবে অনেকের আশা, বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাত ধরেই গঠন হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। 


এসব বিষয় নিয়ে কথা হয় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এর সাথে। তিনি জানান,অগ্রাধিকারের উপর ভিত্তি করে ধাপে ধাপে ইউনিটগুলোর কমিটি দেওয়া হবে।সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের কমিটি হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রেস রিলিসের মাধ্যমে সেটি জানিয়ে দিবো।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুটি গ্রুপ সক্রিয়।বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ'র অনুসারী অপরটি সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের অনুসারী।তবে এসব অনুসারীদের মধ্যে রয়েছে বিচ্ছিন্নতা।বিশ্ববিদ্যালয়ে সময়ের বিবর্তনে নেতৃত্বও পরিবর্তন হচ্ছে।আবার বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। তবে প্রতিবছর ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, বঙ্গবন্ধুর জন্মদিন, স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে আসছে ছাত্রলীগ ব্যানারে।এমনকি বিভিন্ন দলীয় প্রোগ্রামে অন্যান্য সাংগঠনিক ইউনিটের মতোই কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।


অন্যদিকে ছাত্রদল ও অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কমিটি রয়েছে কিন্তু সেগুলোর কার্যক্রম নিষ্ক্রিয়।অথচ সক্রিয় ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা ছাত্রলীগ কেনো হচ্ছেনা কমিটি ! এ নিয়ে চলছে অনেকের মধ্যে ধূম্রজাল। অনেকে বলছেন সামনে নির্বাচন।তাই, সাংগঠনিক কার্যক্রম ও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্যে এখনই দরকার বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।বিচ্ছিন্নতা ঠেকাতে ও ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে সাংগঠনিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন সাবেক ছাত্রলীগ নেতারাও।


বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নেতাকর্মীর সাথে কথা হয়।তারা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোপালগঞ্জ) কমিটি করার সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জীবনবৃত্তান্ত চেয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।একই সময়ে একাডেমিক কার্যক্রম শুরু হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের দরকার ছাত্রলীগ কমিটির।আর এটা এখন সময়ের দাবি হয়ে উঠেছে।ববির নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শে দীর্ঘদিন ক্যাম্পাসে রাজনীতি করে আসছে।বিভিন্ন জাতীয় ও সাংগঠনিক প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে।তাহলে কেনো এখনো কমিটি হচ্ছেনা ! একটা বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি নেই এটা বেশ দুঃখজনক। তারপরেও আশায় বুক বেধেছেন তারা।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র হাতকে শক্তিশালী করার জন্যে এই বিশ্ববিদ্যালয়েরও কমিটির প্রয়োজন বোধ মনে করছেন তারা।

আরও খবর