ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট দল গঠনের তাগিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-08-2022 10:38:53 am

ফাইল ছবি

◾ শিক্ষা ডেস্ক 


শিক্ষার্থীদের মানবিক কাজে সম্পৃক্ত করতে এবং স্বেচ্ছাসেবা কার্যক্রমকে গতিশীল করতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট দল গঠনের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট খাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা। 

 

গতকাল শনিবার ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে দেশের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তাগিদ দেওয়া হয়। সোসাইটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 


রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব সভায় বলেন, ‘মানবিক জাতি গঠনে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা দরকার। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রেড ক্রিসেন্ট দল গঠনের কোনো বিকল্প নেই।


ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর তপন কুমার বৈঠকে বলেন, ‘ইতিবাচক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের যুক্ত করা গেলে সমাজ আরও সুশৃঙ্খল হবে।’ মানবিক যুব সমাজ গঠনে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনে শিক্ষার্থীদের যুক্ত করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন তিনি। 


বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের নিজ নিজ বোর্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রেড ক্রিসেন্ট দল গঠনের গুরুত্ব তুলে ধরা হয় এবং স্বচ্ছতার সঙ্গে এ কার্যক্রম পরিচালনায় বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। 


এসব পরামর্শের আলোকে অঞ্চলভিত্তিক কমিটি গঠন করে এ কার্যক্রম গতিশীল করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম। 


মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ দেশের নয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও সচিবগণের উপস্থিতিতে সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় আরও উপস্থিতি ছিলেন সোসাইটির উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম এবং যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক মো. মিজানুর রহমানসহ অন্যরা। 


উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রেড ক্রিসেন্ট দল গঠন বাধ্যতামূলক করতে ২০০৯ সালে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সরকার। প্রজ্ঞাপন জারির পর থেকেই এ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট তহবিল গঠন করা হয়। তহবিলে সংগৃহীত অর্থের ৬০ শতাংশ রেখে বাকি ৪০ শতাংশ অর্থ শিক্ষাবোর্ডের হাত হয়ে রেড ক্রিসেন্ট সদর দপ্তরের তহবিলে জমা হয়। সম্প্রতি (২০২০ সালে) প্রজ্ঞাপনটি সংশোধন করে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড ও রেড ক্রিসেন্টের দায়িত্বগুলো সুস্পষ্ট করা হয়।

আরও খবর