তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ

দুই দিনে ঢাকা ছেড়েছেন ২৯ লাখ, ঢুকেছেন ১৩ লাখ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-04-2023 06:58:38 pm

© সংগৃহীত ছবি


ঈদযাত্রার প্রথম দুইদিন (১৮ ও ১৯ এপ্রিল) মোবাইল সিমের গ্রাহকদের ঢাকা-আসা যাওয়ার বিবরণ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এ দু’দিনে ঢাকা থেকে বাইরে গেছেন ২৯ লাখ ৯২৩ সিম ব্যবহারকারী। আর ঢাকায় এসেছেন ১৩ লাখ ৩০৫ জন।


প্রথম দিন ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ সিম ব্যবহারকারী। আর দ্বিতীয় দিন ঢাকা ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ সিমের গ্রাহক।


দু’দিনে ঢাকায় আসা ১৩ লাখ ৩০৫ সিমের গ্রাহকের মধ্যে ১৮ এপ্রিল ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ এবং ১৯ এপ্রিল ৬ লাখ ৩২ হাজার ৫২২ সিম ব্যবহারকারী ঢাকায় ঢুকেছেন।


তবে এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে পড়ে না।


সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না, বিশেষ করে অল্প বয়সীরা। পাশাপাশি অনেকে সপ্তাহখানেক আগেই পরিবার বাড়ি পাঠিয়েছেন। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন। 


শবে কদরের ছুটি ১৯ এপ্রিলের পর ২০ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ায় সরকারি চাকুরীজীবীরা ১৮ এপ্রিল ঢাকা ছাড়তে শুরু করেন।


ঈদযাত্রার দ্বিতীয় ও তৃতীয় দিন এ সংখ্যা আরও বেড়ে যাবে। তৃতীয় দিন বৃহস্পতিবার হওয়ায় সংখ্যাটি অনেক বেশি হওয়ার কথা রয়েছে। কারণ, বেসরকারি চাকুরীজীবীরা আজ (বৃহস্পতিবার) ঢাকা ছাড়বেন।

আরও খবর