বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-৩, আহত-৩

সাতক্ষীরায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-৩, আহত-৩



সাতক্ষীরায় দ্রুতগামী ৫টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্রসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাত জন। ২৩শে এপ্রিল রবিবার রাত ০৯টার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের কামালনগরে সাবেক পৌর মেয়র আব্দুল জলিলের মাছের ঘেরের দক্ষিণ পাশে কফি শপ এন্ড চাইনিজ রেষ্ট্ররেন্ট এর সামনে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ০৯টায় সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকার এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুল বারী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর আহত হয় তার পুত্র রেজওয়ান। পরে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রেজওয়ান (২৫) এর মৃত্যু হয়। নিহত আব্দুল বারী কলারোয়া উপজেলার নারানপুর গ্রামের আজিজ সরদারের পুত্র। আহতরা হলেন, খানপুর গ্রামের আনারুল ইসলামের পুত্র রায়হান(২৮), ওমর ফারুকের পুত্র মাহমুদ (২৫) এবং রইচপুর গ্রামের আব্দুল হাকিম (৩০)।

 

স্থানীয়রা জানান, রাত ০৯ টার দিকে বকচরা নামক স্থানে কফি শপের সামনে ৫টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিতা আব্দুল বারী মারা যান। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হলে তাদের অবস্থার অবনতি হওয়া তাদেরকে খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রেজওয়ান মারা যান। স্থানীয়রা আরও জানান, রেজওয়ান ও তার পিতা কলারোয়া থেকে সাতক্ষীরা শহরে বেড়াতে আসছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের আনিসুর রহমান জানান, তার আত্মীয় একই গ্রামের ওমর ফারুখের ছেলে মাহমুদ হোসেন তার এক আত্মীয়কে নিয়ে একটি ওয়ান টেষ্ট ডিসকভার মোটর সাইকেলে শহরে যাওয়ার সময় রবিবার রাত ০৯টার দিকে বাইপাস সড়কের কামাননগরের সাবেক পৌর মেয়র আব্দুল জলিলের মাছের ঘেরের দক্ষিণ পাশে কফি এন্ড চাইনিজ রেষ্ট্ররেন্ট এর সামনে বিপরীত দিক থেকে আসা একটি পালচার মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বকচরা গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে আসা কলারোয়া উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুল বারি ঘটনাস্থলে মারা যান। তার ছেলে রেজওয়ানকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় মারাত্মক জখম মাহমুদ হাসানকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও পরে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান মোটর সাইকেল দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ও কয়েকজন জখম হওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।