কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

এলপিএল ড্রাফটে সাকিব, লিটন ও আফিফ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-04-2023 03:19:40 pm

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসর পর্দা উঠবে ৩০ জুলাই। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। আসন্ন টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফটে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান, লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব।


বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও নামিবিয়ান ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে ড্রাফটে ওঠা ক্রিকেটারদের তালিকায়। বাংলাদেশ থেকে আপাতত ৩জন থাকলেও পরবর্তীতে এই তালিকা বাড়ার বড় সম্ভাবনা রয়েছে।


এই তালিকায় আরও আছেন ম্যাথু ওয়েড, শন মার্শ, ডার্সি শর্ট, উসমান খাজা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির, তাবরাইজ শামসি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, ওয়াহাব রিয়াজ, পল স্টার্লিং, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সেইফার্ট, ড্যারিলr মিচেল, ডগ ব্রেসওয়েল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো ও জেরার্ড ইরাসমাসরা।


আগামী ১৫ মে পর্যন্ত ড্রাফটে নাম লেখানো যাবে। নিবন্ধন শেষে সব ক্রিকেটারকে নিয়ে ড্রাফট অনুষ্ঠিত হবে ৪ জুন। ৩০ জুলাই থেকে কলম্বো ও ক্যান্ডি এই দুটি ভেন্যুতে এলপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের অংশগ্রহণকারী পাঁচটি দল হল- গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস।


প্রতিটি দলে ৬ জন করে বিদেশি ক্রিকেটার দলভুক্ত করা যাবে। তবে সাকিব, লিটনরা দল পেলেও পুরো আসর খেলতে পারবেন না। জুনে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। খেলবে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০।


ফলে সাকিবরা দল পেলেও শুধু শুরুর দিকেই খেলতে পারবেন এই টুর্নামেন্টে। ব্রাভো ও পোলার্ড এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও সিপিএলের কারণে তারাও শুধু শুরুর দিকেই এলপিএলে খেলতে পারবেন বলে জানিয়েছেন।