আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

প্রণব মন্ডলের কবিতা - মা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-04-2023 09:14:29 pm


এক টুকরো অন্ধকার আশ্রয়, অন্ধকার, বড় ঘুটঘুটে অন্ধকার, 

তবু গা ছমছমে ভাব নেই,

আছে পরম নির্ভরতায় বেড়ে ওঠার রোজনামচা,

নাম তার মাতৃ জঠর। 


কান্না আর বোবা চাহনি যখন একমাত্র সম্বল,

এপাশ ফিরে শোবার ক্ষমতাও ক্ষীণ,

দু'হাতের কোমল স্পর্শই তখন একমাত্র ভরসা,

একটি বুকই তখন পরম নিশ্চিন্তের,

সে মানুষটি মা, শুধুই মা।


গুটিগুটি পায়ে বেড়ে ওঠা, কতশত বাধাবিপত্তি আর যন্ত্রণা, 

পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা কষ্টের ভীড়ে

জীবন যখন শুধুই যাতনাময়,

শত সহস্র কোটি অচেনার মাঝে

চেনা মুখটিই হল মা।


জীবন যুদ্ধে বারংবার হেরে যাওয়া সৈনিক, 

পরাজিত দেহের ভারে নুয়ে পড়া দেহটা যখন

মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে দ্বিধান্বিত, 

জটিলতায় ঘেরা দুঃসময়ের জাল ছিন্ন করে

দেবদূতের মত হাজির হন যিনি, তিনি মা।


হাসির মাঝে কষ্ট লুকাতে লুকাতে যখন দক্ষ অভিনেতা,

আয়নার সম্মুখে নিজের রূপ বড়ই অচেনা,

প্রকৃতির মাঝে বহুরূপী মুখোশ পরা অতৃপ্ত আত্মা, 

যার আঁচল খুঁজে গুমরে কেঁদে মরে,

সে তো তুমিই, মা।


আরও খবর

6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২১ দিন ১২ ঘন্টা ৩৭ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

২৫ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে






deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৬৪ দিন ২১ ঘন্টা ৮ মিনিট আগে