মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতারণা বড় গুনাহ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 08:37:11 am

© সংগৃহীত ছবি

◾ ড. এ এন এম মাসউদুর রহমান : বর্তমান সমাজব্যবস্থায় যত নিন্দনীয় অপরাধ আছে, এর মধ্যে প্রতারণা একটি। এ মন্দ কাজটি মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে। প্রতারকেরা সব সময় সর্বত্র প্রতারণা করার চেষ্টা করে। এটি একটি ঘৃণিত ব্যাধি এবং বহু ব্যাধির মূল। প্রতারণার কারণে মানুষ পরস্পর ঝগড়া-বিবাদে লিপ্ত হয়, ফলে নষ্ট হয় বন্ধুত্ব ও সামাজিক শান্তিশৃঙ্খলা। 


প্রতারণা ইসলামে নিষিদ্ধ। কেউ প্রতারণা করলে সে বড় গুনাহগার হয়। হাদিসে বর্ণিত আছে, একদিন মহানবী (সা.) কোনো খাদ্যবস্তুর স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় সেটির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে তার মধ্যে ভেজা খাদ্যশস্য পেলেন। তখন তিনি বললেন, ‘হে খাদ্যের মালিক, এটি কী?’ সে বলল, ‘হে আল্লাহর রাসুল, বৃষ্টির কারণে এমন হয়েছে।’ এ কথা শুনে তিনি বললেন, ‘তুমি ভেজা খাদ্যশস্য ওপরে রাখলে না কেন? যা ক্রেতা দেখতে পেত এবং প্রতারিত হতো না। জেনে রাখো, যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না।’ আবু হুরায়রা (রা.) বলেন, ‘নিশ্চয়ই মহানবী (সা.) প্রতারণামূলক বেচাকেনা করতে নিষেধ করেছেন।’ 


যারা প্রতারণা করে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বড় শাস্তি। আল্লাহ তাআলা বলেন, ‘তাদের জন্য ধ্বংস, যারা মাপে কম করে, যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণমাত্রায় নেয় এবং যখন লোকজনকে মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয়।’ (সুরা তাতফিফ: ১-৩) 


ইবনে আব্বাস (রা.) বলেন, যখন কোনো জাতির মধ্যে ধোঁকা ও প্রতারণা প্রকাশ পায়, তখন আল্লাহ ওই জাতির অন্তরে ভীতির সঞ্চার করেন। আর যখন কোনো জাতি পরিমাপ ও ওজনে কম দেয়, তখন সেই জাতির রিজিক কমিয়ে দেওয়া হয়।’


লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়