বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

মিসাইল উৎপাদন দ্বিগুণ করার আহ্বান রুশ প্রতিরক্ষামন্ত্রীর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-05-2023 02:46:26 pm

রাষ্ট্রীয় একটি কোম্পানিকে তাদের মিসাইল উৎপাদন দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ইউক্রেনের সঙ্গে সংঘাতের জের ধরেই তিনি এই আহ্বান জানান। মস্কো এবং কিয়েভ যেভাবে সংঘাত চালিয়ে যাচ্ছে তাতে দুই পক্ষের সেনাবাহিনীই গোলাবারুদের সংকটে পড়ছে বলে ধারণা করা হচ্ছে।


রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ট্যাকটিক্যাল মিসাইল কর্পোরেশন তাদের চুক্তি সময়মতো পূরণ করছে। তিনি বলেন, তবে এই মুহূর্তে সবচেয়ে কম সময়ের মধ্যে উচ্চ-নির্ভুল অস্ত্রের উৎপাদন দ্বিগুণ করা প্রয়োজন। 


রাশিয়া উচ্চ-নির্ভুল গোলাবারুদ কম চালাচ্ছে কিনা সে বিষয়টি সামরিক বিশ্লেষকরা নির্ধারণ করার চেষ্টা করছেন। কারণ ইউক্রেনের বিরুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র হামলা ছোট পরিসরে হতে দেখা যাচ্ছে।


দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বুধবার জানিয়েছে যে, ক্ষেপণাস্ত্র উত্পাদন সম্পর্কে শোইগুর মন্তব্য কিছু বিষয় স্পষ্ট করছে। তার মন্ত্রণালয় রুশ বাহিনীর জন্য পর্যাপ্ত পরিমাণে গোলাবারুদ মজুত রাখতে পারেনি এবং আসন্ন ইউক্রেনীয় হামলার পাল্টা আক্রমণের উদ্বেগের মধ্যে সক্রিয় অবস্থান দেখাতে পারেনি। সম্ভবত এই দাবিগুলো থেকে সরে আসার জন্যই এমন মন্তব্য করেছেন তিনি।


এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, ইউক্রেনে রাশিয়ার অভিযানের কেন্দ্রস্থলে রসদ সমস্যা রয়ে গেছে। আক্রমণাত্মক সাফল্য অর্জনের জন্য রাশিয়ার কাছে পর্যাপ্ত যুদ্ধাস্ত্র নেই বলেও ধারণা করা হচ্ছে। রাশিয়া তাদের প্রতিরক্ষা শিল্পকে গতিশীল করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলেছে, কিন্তু এটি এখনও যুদ্ধের সময়ের চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে বলে উল্লেখ করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।


রাশিয়া মঙ্গলবারও কিয়েভে আক্রমণ চালিয়েছে। বুধবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ছয় দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো আক্রমণ চালানো হয়েছে। তবে কিয়েভকে লক্ষ্য করে হামলা চালানো সব রুশ ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, শত্রুদের সব লক্ষ্য চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং আকাশেই এগুলো ধ্বংস করা সম্ভব হয়েছে। রাশিয়া এসব হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করছে বলেও অভিযোগ উঠেছে। তবে কতগুলো ড্রোন ধ্বংস করা হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

আরও খবর