মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে গোয়ালঘরের তালা কেটে কৃষকের ৪’টি গরু চুরি,দিশেহারা কুষক



ময়মনসিংহের নান্দাইলে গোয়ালঘরের  তালা কেটে আব্দুল বাছিদ নামে এক কৃষকের ৪ টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর দল।এতে এলাকাবাসী চুরির আতঙ্কে রয়েছে।



চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ২ থেকে আড়াই লাখ টাকা হবে বলে  জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল বাছিদ।গরুগুলো চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।


বৃহস্পতিবার (৪ মে) দিবাগত রাতে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লক্ষিপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।


কৃষক আব্দুল বাছিদ লক্ষিপুর গ্রামের মৃত  নুরুদ্দিনের ছেলে। বাছিদ জানান,চোরের হাত থেকে গরুকে রক্ষা করার জন্যই তিনি গোয়ালঘরটি বিল্ডিং করেছেন।দরজায় তালা লাগানোর ব্যবস্থা করেছেন।প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় তিনি গরু গোয়ালঘরে রেখে তালাবন্ধ করে আসেন।ফজরের নামাজের পূর্বে তিনি লিচু গাছ দেখতে উঠেন।এসময় তিনি টর্চলাইট নিয়ে গোয়ালঘরে গিয়ে দেখেন দরজার তালা কাটা ও দরজা খোলা এবং ৪ টি গরু নেই।


চুরি যাওয়া ৪ টি গরুর মধ্যে ২ টি গর্ভবতী গাভী,একটি বকনা বাছুর ও একটি ষাড় বাছুর রয়েছে। কৃষক আব্দুল বাছিদ বলেন,আমার ধারনা পিকআপে করে  গরুগুলো চুরি করা হয়েছে।এ ব্যাপারে থানায় জিডি করার প্রস্ততি নিয়েছি।


স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.ইলিয়াস কাঞ্চন এ বিষয়টি নিশ্চিত করে বলেন,কৃষক আব্দুল বাছিদের ৪টি গরু চুরির খবর পেয়ে তাদের বাড়িতে গিয়েছি।খুবই দুঃখজনক ঘটনা। এবিষয়ে থানায়  জিডি করার কথা জানিয়েছেন কৃষক আব্দুল বাছিদ।


নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক থানায় অভিযোগ দিক,এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

Tag
আরও খবর