জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

স্বামী-স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে কি?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 01:40:35 pm

পুরুষরা মসজিদে জামাতে নামাজ পড়বে, এটাই নিয়ম। তারপরও মাঝে মাঝে কারণবশতঃ ঘরে নামাজ পড়তে হয়। এসব সময় স্বামী-স্ত্রী একত্রে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে কি? আবার স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়ার নিয়মই বা কী?


হ্যাঁ, স্বামী-স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। যদি জামাত ছাড়া আলাদা আলাদা নামাজ পড়া হয়। ব্যক্তিগতভাবে নামাজ পড়ায় পাশাপাশি দাঁড়ানোয় কোনো ক্ষতি নেই। তবে উভয়ে মিলে জামাতে নামাজ পড়লে তখন স্ত্রীকে অবশ্যই পেছনের কাতারে দাঁড়াতে হবে, পাশাপাশি দাঁড়ানো যাবে না। (রদ্দুল মুহতার ১/৫৭২, আপকে মাসায়েল আওর উনকা হল ২/২২৮, ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত ৩/৪৫৪)


স্বামী-স্ত্রীর জামাতের ক্ষেত্রে ইসলামের বিধান হলো- স্ত্রীকে স্বামী নিজের এক কাতার পেছনে দাঁড় করাবে। স্ত্রী স্বামীর বরাবর (পাশাপাশি) দাঁড়াবে না। হাদিসে পাকে এসেছে-


হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ‘আমাদের ঘরে আমি এবং এক এতিম হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে (জামাতের সঙ্গে) নামাজ পড়েছি। আর আমাদের পেছনে আমার মা উম্মে সুলাইম (ইকতিদা করেন)।’ (বুখারি)


উল্লেখ্য যে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাহরাম ছিলেন।


কখনো মসজিদের জামাত না পেলে সেক্ষেত্রে একাকী নামাজ না পড়ে বাসায় স্ত্রী, সন্তানদের নিয়ে জামাতে নামাজ পড়াই উত্তম। এক্ষেত্রে দাঁড়ানোর পদ্ধতি হল, স্ত্রী স্বামীর বরাবর হয়ে দাঁড়াবে না বরং একটু পিছনে দাঁড়াবে। আর নাবালেগ শিশু থাকলে তারা ইমামের ডান পাশে দাঁড়াবে। (বাদায়েউস সানায়ে ১/৩৮৫; আলবাহরুর রায়েক ১/৩৪৫; আদ্দুররুল মুখতার ১/৫৫৩)


এ সম্পর্কে হাদিসের দিকনির্দেশনাও রয়েছে। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন-


أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ صَلَّى بِهِ وَبِأُمِّهِ أَوْ خَالَتِهِ ‏.‏ قَالَ فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ وَأَقَامَ الْمَرْأَةَ خَلْفَنَا


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে এবং তার মা কিংবা খালাকে নিয়ে নামাজ আদায় করলেন। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে তাঁর ডান পার্শ্বে দাঁড় করালেন এবং নারীদে আমাদের পেছনে দাঁড় করালেন।’ (মুসলিম ১৩৭৭)


তবে এমনটি যেন না হয়

ঘরে স্ত্রী-সন্তান নিয়ে জামাতের অজুহাতে মসজিদে নামাজের জামাত তরক করা যাবে না। বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে নিয়মিত জামাত করা যাবে না। কেননা মসজিদে নামাজের জামাতের গুরুত্বের ব্যাপারে একাধিক হাদিসের মাধ্যমে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। যেমন- এক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-


مَنْ سَمِعَ الْمُنَادِيَ فَلَمْ يَمْنَعْهُ مِنَ اتِّبَاعِهِ عُذْرٌ ‏”‏ ‏.‏ قَالُوا وَمَا الْعُذْرُ قَالَ خَوْفٌ أَوْ مَرَضٌ ‏”‏ لَمْ تُقْبَلْ مِنْهُ الصَّلاَةُ الَّتِي صَلَّى


‘যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শোনা সত্ত্বেও কোনোরূপ ওজর ছাড়া (বিনা কারণে) জামাতে নামাজ আদায়ে বিরত থাকে তার অন্যত্র (একাকি) নামাজ কবুল হবে না। (অর্থাৎ তার নামাজকে পরিপূর্ণ নামাজ হিসেবে গণ্য করা হবে না)। সাহাবিগণ জিজ্ঞাসা করলেন, ওজর কী? নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ভয়-ভীতি অথবা অসুস্থতা।’ (আবু দাউদ ৫৫১)

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৩৩ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১০৮ দিন ২৩ ঘন্টা ১৯ মিনিট আগে