বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে তৈরি: যা বিশ্ববাজারে শতরঞ্জি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2022 05:42:40 pm

ফাইল ছবি

◾ সুখবর ও ইতিবাচক ডেস্ক


একজন সফল উদ্যোক্তা সফিকুল আলম সেলিম। যার হাত ধরে বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে রংপুরের শতরঞ্জি। ১৯৯১ সালে ‘কারুপণ্য রংপুর লিমিটেড’ সেলিমের মাধ্যমেই বিশ্ববাজারে প্রবেশ করে।


এরই ধারাবাহিকতায় রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি ভৌগলিক নির্দেশক (জিওগ্রাফিকাল আইডেন্টিফিকেশন বা জিআই) স্বীকৃতি পায় ২০২১ সালের জুন মাসে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এই স্বীকৃতি দিয়েছে।


জিআই’-এর ব্যাখ্যা দিতে গিয়ে সেলিম জানান, কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে যদি সেই দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং সেই দেশের জনগোষ্ঠীর সংস্কৃতির অংশ হয়ে ওঠে- তাহলে সেই পণ্যকে সেই নির্দিষ্ট দেশের ‘জিআই’ পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যার কারণে অন্য কোনো দেশ সেই পণ্যটিকে নিজেদের পণ্য বলে দাবি করতে পারে না। জিআই স্বীকৃতির কারণে বর্তমানে বিশ্ববাজারে এই পণ্যের চাহিদার পরিমাণ বাড়ার পাশাপাশি রপ্তানিও বাড়বে। ফলে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। রপ্তানি করে আয় হবে প্রচুর বৈদেশিক মুদ্রা।


সোমবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর শুক্রাবাদের নন্দিনী ভবনে এই প্রাপ্তির আনন্দঘন উদযাপন এবং নতুন সুবিশাল প্রদর্শণকেন্দ্রের উদ্বোধন উপলক্ষে উপস্থিত হন বিভিন্ন পেশার বিশিষ্টজনরা। অনুষ্ঠানে শতরঞ্জির অতীত, বর্তমান, ঐতিহ্য এবং এর ধারাবাহিক বিবর্তনের ইতিহাস শোনান উদ্যোক্তা সফিকুল আলম সেলিম।


গত তিন দশক ধরে শতরঞ্জি নিয়ে কাজ করা সফিকুল আলম সেলিম শতরঞ্জির পাশাপাশি দেশের অন্যান্য হস্তশিল্পের সম্ভাবনার জায়গাটিও তুলে ধরেন। সুবিশাল শোরুমে মধ্যে পাট, বাঁশ, কাশিয়া, লোহা লক্কড় ও কচুরিপানাসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে পাওয়া কাঁচামাল দিয়ে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শনীরও ব্যবস্থা করেন। যা দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। এসব পণ্য দেশীয় বাজারের পাশাপাশি অনেকদিন থেকেই স্থান করে নিয়েছে ইউরোপের বাজার।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনিরুল ইসলাম, কবি নির্মলেন্দু গুণ, কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, শিল্পী তরুণ ঘোষ।


চিত্রশিল্পী মনিরুল ইসলাম বলেন, কারুপণ্যের তৈরি বিভিন্ন পণ্য দেখে আমি ভীষণভাবে আপ্লুত। দেশ বিভাগের পর শতরঞ্জি একদম কমে গিয়েছিল। তরুণ প্রজন্ম বিদেশ থেকে উচ্চ শিক্ষা নিয়ে দেশে ফিরে বিভিন্ন রকমের ফেলনা বস্তু কাজে লাগিয়ে অসাধারণ পণ্য নির্মাণ করছে। শতরঞ্জি দেশের বাজার ছাড়িয়ে বিশ্ববাজারে আরও বেশি ছড়িয়ে পড়বে-এটুকু বলতে পারি।


কবি নির্মলেন্দু গুণ বলেন, বৃটিশরা আমাদের এই বাংলার যেসব সম্পদ নিয়ে গেছে, সেসব যে কতটা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ-সেটা আমরা এখনও অনুধাবন করতে পারিনি। আমাদের দেশেরে ছেলেরা আমাদের পণ্যকে আরও বেশি করে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেবে-এটা প্রত্যাশা করি।


কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, শতরঞ্জি মানেই শতেক রঙ। কারুপণ্য দীর্ঘদিন ধরে এই পণ্য নিয়ে কাজ করছে। এতে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। কচুরিপানা, হোগলাপাতা, পাট দিয়ে বানানো এই শতরঞ্জিকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছে রংপুরের মানুষ, কারপণ্যের কর্ণধার সফিকুল আলম সেলিম। তার পণ্যের এই জিআই প্রাপ্তিতে তাকে অভিনন্দন জানাই।


কারুপণ্যের উদ্যোক্তা সফিকুল আলম সেলিম বলেন, আমি নই আমরা সবাই মিলে কারপণ্যকে গড়ে তুলেছি। আজকের যা কিছু প্রাপ্তি, সব কারপণ্যের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের এবং দেশের-জাতির প্রাপ্তি। বাংলাদেশে অনেক ক্ষুদ্র শিল্প রয়েছে, যার একটি আমাদের এই শতরঞ্জি। যে শতরঞ্জি প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল-সেটাকে সরকার জনপ্রিয় করার চেষ্টা করছে। আমরা কেবল উদ্যোক্তা হিসেবে নিজেদের মতো করে কাজ করে যাচ্ছি। সবার কঠিন পরিশ্রম আর ভালোবাসার ফসলই হচ্ছে আজকের এই জিআই স্বীকৃতি।

আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৩ দিন ১৬ ঘন্টা ১২ মিনিট আগে