ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

বিশ্বসেরা হাফেজ ইন্দোনেশিয়ার জাকি, দেশসেরা নেত্রকোনার ইরশাদুল

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 24-03-2025 12:35:42 am

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর - পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’-এ বিশ্বসেরা হয়েছেন ইন্দোনেশিয়ার মোহাম্মদ জাকি। দেশসেরা হয়েছেন নেত্রকোনার হাফেজ মো. ইরশাদুল ইসলাম।


শনিবার বিকেলে বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশসহ ১৭টি দেশের প্রতিযোগী অংশ নেয়। চ্যাম্পিয়ন জাকি পেয়েছেন ১৫ লাখ টাকা, প্রথম রানারআপ ইয়েমেনের মোহাম্মদ বালিগ পেয়েছেন ১০ লাখ টাকা, এবং দ্বিতীয় রানারআপ ইরশাদুল পেয়েছেন ৭ লাখ টাকা।


জাতীয় পর্যায়ে ১০ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়েছেন ইরশাদুল, দ্বিতীয় হয়েছেন মো. জিহাদুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন আব্দুর রহমান বিন নূর। বিজয়ীদের মধ্যে ১০ লাখ থেকে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার বিতরণ করা হয়।


প্রতিযোগিতায় বিজয়ীরা নগদ অর্থের পাশাপাশি সনদপত্র ও সম্মাননা স্মারক পেয়েছেন। প্রথম আসরের মতো এবারের বিজয়ীরাও মা-বাবাকে নিয়ে পবিত্র ওমরা পালনের সুযোগ পাবেন।


অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ও দেশবরেণ্য আলেমগণ উপস্থিত ছিলেন। তারা বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগকে কুরআনের খেদমতে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসা করেন।

আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯০ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে