কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

চবিতে দুই হাত ছাড়াই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ রায়হান

ছবিতে- বাহার উদ্দীন রায়হান



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগ থেকে সম্প্রতি সিজিপিএ ৩.১৩ পেয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে বাহার উদ্দিন রায়হান। বিভাগের অন্যান্য শিক্ষার্থীদের মতো তার জীবন এত সহজ ছিলনা। ভাগ্যের নির্মম পরিহাসে পূর্ণ ছিল তার প্রতিটি ক্ষণ। ছোটবেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে দূর্ঘটনার শিকার হয়ে তার একটি হাত এবং অন্য হাতের কনুই পর্যন্ত কেটে বাদ দিতে হয়। তার জন্মের আগেই তার বাবা মারা যান। মায়ের আদরে থেকে আজ এই পর্যন্ত এসেছেন তিনি।


নিজ এলাকা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা জহিরপাড়া গ্রামেই পড়ালেখা চালিয়ে যান তিনি। কিন্তু দুটি হাত না থাকায় পড়াশোনা নিয়ে ব্যাপক বেকায়দায় পড়েন। কিন্তু নিজের অদম্য ইচ্ছে আর তার মামাদের উৎসাহে পূনরায় পড়ালেখা শুরু করেন। তিনি হাতের কনুই ও মুখ দিয়ে লিখতে শুরু করেন। নিজ গ্রামের আল রায়েদ একাডেমি নামক প্রতিষ্ঠান থেকে ২০০৮সনে প্রাথমিক, স্থানীয় উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সনে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি ও স্থানীয় একটি কলেজ থেকে ২০১৬ সনে এইচএসসি পাস করে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। সম্প্রতি স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন।


শত কষ্টের মাঝে লেখাপড়ায় স্নাতকোত্তর শেষ করা রায়হান পারিবারের অবদানকে রেখেছেন বড় করে। তিনি বলেন, তার এতটুকু আসার পিছনে তার মায়ের পরে নানার বাড়ির অবদান সবচেয়ে বেশি। কারণ তার নানা পরিবার বিশেষ করে তার মামারা তাকে মানসিক ও আর্থিকভাবে সাহায্য করেছেন প্রচুর। কিন্তু চবিতে ভর্তি হওয়ার পর কারও সাহায্য নেননি রায়হান। তিনি দেশের প্রথম অ্যাপভিত্তিক অনলাইন রেস্টুরেন্ট চালু করেন। কোন স্থানে যাতায়াতের জন্য একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার হিসেবেও তিনি তৈরী করেন “কেমনে যাব ডট কম” এর মতো বিশাল একটি সাইট। তিনি নিজেই অর্থনৈতিক কাজকর্ম করে তার এবং সংসার চালানোর চেষ্টা করেছেন। বর্তমানে মায়ের দেখভাল করেছেন এবং তিনি বলেন এখন একটি ভাল মানের চাকরি পেলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব।


 

আরও খবর