আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র মো: সালাহউদ্দিন খান চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান আশাশুনিতে দেশের প্রথম ওয়েব সাইটের আন্ত:সংযোগ ও মনিটরিং সিস্টেম বাস্তবায়ন কালাই প্রেসক্লাবের সভাপতি এ্যাড. ডলার, সহ-সভাপতি মিজানুর ও সম্পাদক পাভেল ‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ নাগেশ্বরীতে তিন হোটেলে অভিযান অতঃপর জরিমানা মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা"

সিরিয়াকে আরব লীগে ফিরে আসার অনুমতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-05-2023 05:47:04 pm

এক দশকেরও বেশি সময় ধরে চলা স্থগিতাদেশের অবসান ঘটিয়ে আরব লীগে ফিরেছে সিরিয়া। এক দশক আগে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের কারণে আরব লীগ থেকে দেশটিকে বহিষ্কার করা হয়। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 


প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাশার আল আসাদ দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকার পর আরব বিশ্বে পুনরায় প্রবেশ করায় রোববার (৮ মে) দেশটিকে স্বাগত জানিয়েছে সংগঠনটি। রোববার মিশরের রাজধানী কায়রোতে আরব লীগের সদর দপ্তরে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠক হয়। 


সেখানে সিরিয়াকে পুনরায় সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রীদের এক বিবৃতিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তারা একটি সমন্বিত সমাধানে পৌঁছানোর জন্য সিরিয়ার সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি মন্ত্রী পর্যায়ের কমিটি গঠনে সম্মত হয়েছে।


২২ সদস্যের আরব লীগের প্রধান আহমেদ আবুল গেইত জানান, এই সিদ্ধান্তের ফলে আরব পক্ষের জন্য দীর্ঘদিন পর সিরীয় সরকারের সঙ্গে যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়েছে। 


এদিকে আরব লীগে প্রত্যাবর্তনের ঘোষণার পর সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরব সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে জানিয়েছে, পরবর্তী পর্যায়ে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন আরব স্বার্থের ভিত্তিতে একটি কার্যকর ও গঠনমূলক আরব দৃষ্টিভঙ্গি প্রয়োজন।


উল্লেখ্য, ২০১১ সালের নভেম্বরে সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভে সরকারের দমনপীড়নের কারণে দামেস্ককে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। ওই বছরের শুরুতে হওয়া বিক্ষোভ দেশটিতে গৃহযুদ্ধে পরিণত হয়। এই যুদ্ধে পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত হয় এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।


সিরিয়ার গৃহযুদ্ধের শুরুর দিকে বেশ কয়েকটি আরব দেশ সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এছাড়া সৌদি আরব ও কাতার সিরিয়ার বিরোধী দলকে সমর্থন করে। প্রেসিডেন্ট আসাদ সর্বশেষ ২০১০ সালে আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন।


আবুল গাইত এক সংবাদ সম্মেলনে জানান, আয়োজক দেশ সৌদি আরবের আমন্ত্রণে আগামী ১৯ মে আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসাদকে স্বাগত জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি আসাদের কূটনৈতিক বিজয়।

আরও খবর

6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৭ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে







6a5a0ceb3401a-170726050723.webp
ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা

১৬ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে