তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ

ঝিনাইদহে বাল্য বিবাহ নিরোধ কল্পে গণমাধ্যম কর্মীদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


ঝিনাইদহে বাল্য বিবাহ নিরোধ কল্পে গণমাধ্যম কর্মীদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮মে সকাল ১০টার সময় জেলা পরিষদ সম্মেলন কক্ষে রুপান্তর ও প্লান্ট ইন্টার ন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুপান্তরের কো-অর্ডিনেটর কাজী মফিজুর রহমানের সঞ্চালনায়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ড.এম হারুন-অর রশিদ, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা। উক্ত অনুষ্ঠানে জেলার ২৫ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।


কর্মশালায় বাল্য বিবাহ প্রতিরোধে গণ মাধ্যমের করণীয় নিয়ে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ড.এম হারুন-অর রশিদ,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহমুদ হাসান টিপু, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি এম.এ কবির, সাধারন সম্পাদক শাহিদুর রহমান সন্টু, ভোরের ডাকের জেলা প্রতিনিধি আব্দুল হাই,বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম।যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসিম আনছারী ও ৭১ টিভির রাজিব হাসান এসএ টিভির ফয়সাল আহমেদ সাংবাদিক কে এম মোঃ সালেহ, শাহিনুর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।


বক্তারা বলেন,বাল্য বিবাহ প্রতিরোধে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণ পরিবহনকে নারী বান্ধব ও যৌন হয়রানী মুক্ত করতে হবে। স্বল্প শিক্ষিত ও শিক্ষায় ঝরে পড়া মেয়েরা যেন কারিগরি ও বিত্তিমূলক প্রশিক্ষনের আওতায় আসতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। সেই সাথে বাল্য বিবাহ নিরোধ কল্পে আইনের সঠিক ব্যবহার করা গেলে বাল্য বিবাহ প্রতিরোধ করা যেতে পারে। এছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধে স্কুল ভিত্তিক ব্যাপক সচেতনতা বৃদ্ধি করাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে অভিভাবক ও সামাজিক ভাবে সকলকে সচেতন করতে হবে।

আরও খবর